Data · dataset · 2024
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটকে জাতীয়তার প্রসঙ্গঃ বিশ্লেষণ ও পর্যালোচনা
Listed in Teesside University Research Data Repository
Description
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটক—উনিশ শতকের লেখকদের প্রায় সবাই বিষয়বস্তুর জন্য দ্বারস্থ হয়েছেন ইতিহাসের। তখন কন্টার, স্টুয়ার্ট, জেমস টেড প্রমুখের ইতিহাস গ্রন্থ বাঙালি লেখক-পাঠক সমাজে বিশেষ জনপ্রিয়। প্রকৃতপক্ষ এইসব ইতিহাস গ্রন্থে ইতিহাসের চেয়েও বেশি ছিল লেখকদের ব্যক্তিগত আবেগ-অনুভূতির প্রকাশ। বাঙালি লেখকবৃন্দ তাদের ব্যক্তিগত মানস-প্রবণতার অনুসরণেই কেউ গ্রহণ করেছেন কন্টার আর কেউ বা জেমস টড। যেমন ভূদেব মুখােপাধ্যায় হিন্দু কলেজের ছাত্র থাকাকালে এক ইংরেজ শিক্ষকের হিন্দুদের স্বদেশানুরাগ নেই এমন উক্তিতে যারপরনাই ব্যথিত হন। এখানেই নিহিত ছিল তাঁর স্বদেশানুরাগের ভিত্তি যার প্রেরণা এই লেখকের পরবর্তীকালের সাহিত্যচর্চায় প্রভাব ফেলে। এজন্যই তিনি কন্টারের ‘দ্য মারহাট্টা চিফ’ গ্রন্থের শিবাজী চরিত্রের একনিষ্ঠ স্বদেশানুরাগের প্রাবল্য দ্বারা আকৃষ্ট হন এবং তাঁর ঐতিহাসিক উপন্যাসের বিষয় হিসেবে বেছে নেন কন্টারের ইতিহাস গ্রন্থ। অনুরূপভাবে বঙ্কিমচন্দ্রের মানস অভিরুচি তাঁকে টডের ইতিহাস গ্রন্থ অনুসরণের প্রেরণা দিয়েছে। টডের গ্রন্থে আছে রাজপুত জাতির বীরত্ব গাথা। রাজপুত জাতি শুধুমাত্র হিন্দুধর্মাবলম্বী বলেই অন্যান্য স্বাতন্ত্র্য সত্ত্বেও তার কাছে আদৃত। বঙ্কিমচন্দ্রের তীর স্বজাতি প্রেমই হিন্দুদের মহিমা কীর্তনের অনুষঙ্গে মুসলমানদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল। তিনি জাতীয়তার প্রণে বাঙ্গালিত্বের চেয়েও হিন্দুত্বের ধারণাকেই গুরুত্ব দিয়েছেন অধিক— ‘When the creative writers of the country who were Hindus were on the looked for the past glories of the nation they insinetively turned to Rajput Maharatta and Sikh history in which examples of Hindu chivalry and heroism were to be found in abundance… There they learned how Hindus and Muhammadans fought for political supremacy nand retold the stories through their creative imagination.’
Links
Where it is published
- DOI doi.org/10.17632/gvkddsfgsj.1 ↗
DOI / persistent id · from researchdata tees ac uk
Catalogue records · 1
- OAI-PMH record data.mendeley.com/oai?verb=GetRecord&metadataPrefix=oai_dc&identifier=oai%3Adata… ↗
metadata API · from researchdata tees ac uk
Topics
- From keywords
- Earth & Environmental Science
Provenance · 1 source records, 6 field assertions
| Source | Key | Last seen | Raw |
|---|---|---|---|
| Teesside University Research Data Repository | oai:data.mendeley.com/gvkddsfgsj.1 | 18 h ago | JSON v1 |
| Field | Assertion | Extractor | Evidence |
|---|---|---|---|
| access_level | source · researchdata tees ac uk | connector:researchdata_tees_ac_uk@1.0.0 | |
| concepts[field].local:field:earth-environmental | mapping · researchdata tees ac uk | connector:researchdata_tees_ac_uk@1.0.0 | |
| description | source · researchdata tees ac uk | connector:researchdata_tees_ac_uk@1.0.0 | /metadata/dc/description |
| license | source · researchdata tees ac uk | connector:researchdata_tees_ac_uk@1.0.0 | /metadata/dc/rights |
| publication_date | source · researchdata tees ac uk | connector:researchdata_tees_ac_uk@1.0.0 | |
| title | source · researchdata tees ac uk | connector:researchdata_tees_ac_uk@1.0.0 | /metadata/dc/title |